১৪ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
২২ জানুয়ারি সিলেট সফরে তারেক রহমান, শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু

image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন। সিলেটে পৌঁছে তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এর মাধ্যমেই বিএনপি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবে।

গতকাল শনিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভোটের প্রচার শুরুর বিষয়ে ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমান বলেন, “সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই ২২ জানুয়ারি থেকে আমরা সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।”

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

সিলেটে মাজার জিয়ারতের পর তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার পথে তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। এর ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে একটি জনসভা এবং পরে শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।

বিএনপির রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী, হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলটি সাধারণত জাতীয় নির্বাচনের প্রচার শুরু করে থাকে।

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর ঠিক আগমুহূর্তে তারেক রহমানের সিলেট সফর বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিলেট থেকে শুরু হওয়া এই প্রচার দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।











অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading