১৪ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
পিরোজপুর-৩ এ ধানের শীষের জয়ে ঐক্যের প্রতিশ্রুতি এ আর মামুনের

image

মঠবাড়িয়ায় বিএনপি'র ঘোষিত প্রার্থীর মোঃ রুহুল আমীন দুলালের পক্ষে কাজের প্রতিশ্রুতি বঞ্চিত প্রার্থী এ আর মামুন খানের।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৮ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী রুহুল আমিন দুলালের পক্ষে নিঃশর্তভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দলীয় মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ের সহ-সম্পাদক এ আর মামুন খান।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মিল্টন, সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, টিকিকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।


মতবিনিময়কালে এ আর মামুন খান বলেন,
“দলই আমার প্রথম পরিচয়,যা-ই করি না কেন তা দলের জন্যই করছি। মনোনয়ন পাইনি বলে এলাকা ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমি মঠবাড়িয়াতেই আছি এবং ধানের শীষের বিজয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল যেহেতু দলীয় প্রার্থী হিসেবে যোগ্য বলে মনোনীত হয়েছেন, তাই তাকে বিজয়ী করতেই সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এ আর মামুন খান বলেন,
“আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাই না। সকল মত-পথের মানুষকে নিয়ে জাতীয়তাবাদী আদর্শে ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাই।”

তিনি জানান, মঠবাড়িয়ায় নারীদের ব্যবসায় সম্পৃক্ত করতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি বেকারমুক্ত মঠবাড়িয়া গড়ে তোলাই তাদের লক্ষ্য।

গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান,“পিরোজপুর-৩ আসনের বিজয় আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। এ লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ঐক্যের বিকল্প নেই।"

রাজনৈতিক বিশ্লেষ্যক্রম মনে করছেন, বঞ্চিত প্রার্থী এ আর মামুন খানের এই ঘোষণা মাঠের রাজনৈতিক পরিস্থিতিকে আরও গতিশীল করবে এবং বিএনপির প্রার্থীর পক্ষে শক্তি বাড়াবে।














রিলাক্স মিডিয়া/মো. তানভীর হাসান

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading