১৪ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
বালিয়াডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ: দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণা

image


 কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। তারা নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ডা. টিএম মাহবুবুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চার রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আইয়ুব আলী খান ও সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ।



নেতারা অভিযোগ করেন, গত ১২ জুলাই উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফল ঘোষণার পর মহাসচিবের ভাইয়ের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপি ঘটনাটি ভিন্নভাবে কেন্দ্রের কাছে উপস্থাপন করেছে। তদন্ত ছাড়াই কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীদের ক্ষুব্ধ করেছে।

মীর রাজিউর রহমান আসাদ বলেন, “আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে আমরা বিক্ষোভ নিয়ে সরাসরি কেন্দ্রে যাব। জন্মলগ্ন থেকে বিএনপির রাজনীতি করছি, অথচ উড়ে এসে জুড়ে বসা কিছু মানুষ আজ বড় বড় কথা বলছে। আমরা কেন্দ্রের কাছে আহ্বান জানাই—তদন্ত করে সিদ্ধান্ত নিন, বালিয়াডাঙ্গী বিএনপিকে ধ্বংস করবেন না।”



এর আগে দুপুরে উপজেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল, বৃহস্পতিবার সকালে মানববন্ধন এবং শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, তাতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন



রকিবুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading